
গঠনতন্ত্র
দেশ টিভির প্রাণ দেশবিদেশে তাঁর অগণিত দর্শক। আর সেই দর্শক শুভ্যানুধ্যায়ীদের সংগঠন হলো দেশ টিভি ফোরাম। শুধু একটি টিভি মাধ্যম হিসেবেই নয় দেশ টিভি এই ফোরামের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে চায়। দেশের তরুণ সমাজকে সংগঠিত করে এই কাজের বাস্তবায়ন করতে চায় দেশ টিভি।
এই সংগঠন ফোরাম সদস্যদের এমনভাবে গড়ে তুলবে যাতে তারা নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার মনোভাবে নিজেকে প্রস্তুত করে। এই মঞ্চ হবে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ার তীর্থস্থান।
১.ক। নাম
এই সংগঠনের নাম হবে ’দেশ টিভি ফোরাম’।
১.খ। কার্যালয়
দেশ টিভি ফোরামের প্রধান কার্যালয় বাংলাদেশে অবস্থিত দেশ টিভির প্রধান কার্যালয়।
১.গ। প্রতীক
গঠনতন্ত্রেও প্রচ্ছদে মুদ্রিত প্রতীতের বাইরে আলাদা আর কোন প্রতীক ব্যবহার করা যাবে না।
১.ঘ। দাপ্তরিক ভাষা
সংগঠনের দাপ্তরিক ভাষা হবে বাংলা। বিশেষ প্রয়োজনে ইংরেজি ব্যবহার করা যাবে।
১.ঙ। সাংগঠনিক বছর
খ্রিষ্টীয় বর্ষপুঞ্জির ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কে সংগঠনের সাংগঠনিক বছর বলে বিবেচিত হবে।
১.জ। সংগঠনের মূলনীতি
- মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা
- অসাম্প্রদায়িকতায় সংকল্পবদ্ধ ও ধর্মীয় মূল্যেবোধে আঘাত না করা।
- গণতান্ত্রিক মূল্যেবোধে বিশ্বাস
- দেশপ্রেমে নিবেদিতপ্রাণ
- দেশ টিভি দর্শক ফোরামের গঠনতন্ত্রে আনুগত্য
২.ক। বৈশিষ্ট্য
- দেশ টিভির দর্শক ও শুভানুধ্যায়ীদেও নিয়ে গঠিত অসাম্প্রদায়িক, প্রগতিশীল, গণতান্ত্রিক এবং স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
- রাজধানীর বাইরে যে এলাকায় দেশটিভির প্রতিনিধি নেই, সেখানে বিশেষ ব্যবস্থায় বা নিকটতম এলাকার প্রতিনিধিদেও দায়িত্বে দর্শক ফোরাম করা যাবে।
- জেলা, উপজেলা, মহাবিদ্যলয়, কিংবা কোনো এলাকা বা অঞ্চলের ভিত্তিতে দর্শক ফোরাম গঠন করা হবে।
- সংগঠনের যেকোনো বিষয়ে দেশ টিভির সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
২.খ। লক্ষ্য ও উদ্দেশ্যে
- দেশ টিভির স্বেচ্ছাসেবী, কল্যাণকামী ও শ্রেয়বোধসম্পন্ন দর্শকদের একটি মঞ্চ গঠন করা।
- বিবিধ চর্চা স্বেচ্ছাসেবার মধ্য দিয়ে দেশ ও মানুষের সার্বিক কল্যাণে কাজ করা।
- বাংলাদেশী বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের বৈচিত্র্যময় সংস্কৃতির লালন ও বিকাশের চর্চা করা।
- সমভাবাপন্ন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।
২.গ। দায়িত্ব ও কর্তব্য
- বিভিন্ন জাতীয় দিবস ও বাংলা নববর্ষ আবশ্যিকভাবে পালন করা।
- বৃক্ষরোপন, নিরক্ষরতা দুরীকরন, দুর্গত মানুষের সহায়তা দান ইত্যাদি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা
- নিয়মিত এসকল সামাজিক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ইউনিট ভিত্তিক ফেসবুক পেইজ ওইউটিউব চ্যানেলে আপলোড করা।
- আবৃত্তি, সংগীত, নাটক, নৃত্য, বই পড়া কর্মসূচী, বিতর্ক, সাধারণ জ্ঞান, সেমিনার, ছবি আকা, চলচ্চিত্র ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা।
- দেশ টিভির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে একাত্ম হয়ে কাজ করা।
২.ঘ। সদস্যপদ
- মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বেও প্রতি শ্রদ্ধাশীল এবং দেশ টিভি ফোরামের গঠনতন্ত্রে বিশ্বাসী যে কোন অঞ্চলের ১৩ বছর বা তদুর্ধ্ব বয়সী ব্যক্তি সংগঠনের সদস্য হতে পারবে।
- সদস্য পদপ্রার্থীকে দেশ টিভির ওয়েবসাইটে নির্দিষ্ট ফরমে অনলাইনে সংশ্লিষ্ট দেশ টিভি দর্শক ফোরামের সভাপতির নিকট আবেদন করতে হবে।
- সরাসরি দেশ টিভি ফোরামের সংশ্লিষ্ট এলাকার সভাপতির কাছেও আবেদন করা যাবে।
- কার্যকরী কমিটির মতামতের ভিত্তিতে সদস্যপদ দেয়া হবে।
- প্রতিটি ফোরামে কমপক্ষে ১০০ সদস্য থাকতে হবে।
- ফোরামের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করবে তারা হবে পূর্ণাঙ্গ সদস্য।
অনুচ্ছেদ: ৩
এলাকা বা অঞ্চলভিত্তিক বন্ধুসভা
৩.ক। কার্যকরী কমিটির রূপরেখা
- জেলা, উপজেলা, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ফোরামকে এলাকা বা অঞ্চলভিত্তিক দর্শক ফোরাম বলা হবে।
- নতুন ফোরাম গঠনের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় একজন আহ্বায়ক ও ২ জনকে যুগ্ম আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যসংখ্যা হবে ১৫। আহ্বায়ক কমিটি গঠনের চার মাসের মধ্যে সদস্যদে উদ্দীপনা ও কর্মতৎপরতার ও ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
- জাতীয় পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে দেশের বাইরে বন্ধুসভার কার্যক্রম পরিচালনা করা যাবে।
- জাতীয় পরিচালনা পর্ষদ যেকোনো সময় আঞ্চলিক কমিটি স্থগিত করার অধিকার রাখবে।
- কার্যনির্বাহী কমিটি এক বছরের জন্য কার্যকর থাকবে।
- কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা হবে ২৫। তবে ঢাকা মহানগর দর্শক ফোরামের সদস্য সংখ্যা হবে ৩৫। এলাকাভিত্তিক সংগঠনের ২৫ জনের কার্যকরী
কমিটির পদবিন্যাস হবে নিম্নরূপ:
কমিটির পদবিন্যাস
| ক্রমিক | পদবি | সংখ্যা |
|---|---|---|
| ১ | সভাপতি | ১ জন |
| ২ | সহসভাপতি | ২ জন |
| ৩ | সাধারণ সম্পাদক | ১ জন |
| ৪ | যুগ্ম সাধারণ সম্পাদক | ২ জন |
| ৫ | সাংগঠনিক সম্পাদক | ১ জন |
| ৬ | নারী বিষয়ক সম্পাদক | ১ জন |
| ৭ | পাঠচক্র সম্পাদক | ১ জন |
| ৮ | তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক | ১ জন |
| ৯ | যোগাযোগ সম্পাদক | ১ জন |
| ১০ | প্রচার সম্পাদক | ১ জন |
| ১১ | মানব সম্পদ বিষয়ক সম্পাদক | ১ জন |
| ১২ | দপ্তর সম্পাদক | ১ জন |
| ১৩ | সাহিত্য সম্পাদক | ১ জন |
| ১৪ | পাঠাগার সম্পাদক | ১ জন |
| ১৫ | প্রশিক্ষণ সম্পাদক | ১ জন |
| ১৬ | অর্থ সম্পাদক | ১ জন |
| ১৭ | সমাজ কল্যাণ সম্পাদক | ১ জন |
| ১৮ | পরিবেশ সম্পাদক | ১ জন |
| ১৯ | ক্রীড়া সম্পাদক | ১ জন |
| ২০ | অনুষ্ঠান সম্পাদক | ১ জন |
| ২১ | বিজ্ঞান বিষয়ক সম্পাদক | ১ জন |
| ২২ | দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক | ১ জন |
- কমিটিতে অন্তত এক-তৃতীয়াংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করাকে উৎসাহিত করা হবে।
- কার্যনির্বাহী কমিটিকে প্রতিমাসে অন্তত একটি মিটিং করতে হবে। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত লিখিত থাকতে হবে।
- কমিটির কোনো সদস্য একই পদে দুবারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না।
- সংগত কারণ ছাড়া কেউ তিন মাস অনুপস্থিত থাকলে সে কার্যনির্বাহী পদে থাকতে পারবে না।
- কমিটির মেয়াদ শেষে দেশটিভি দর্শক ফোরামের কার্যনির্বাহী কমিটির মতৈক্যের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।
- দেশ টিভির দায়িত্বপ্রাপ্ত নিজস্ব প্রতিবেদক অথবা জেলা প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি যথাক্রমে দেশ টিভি ফোরাম কার্যনির্বাহী কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করবে।
- কমিটির উপদেষ্টা থাকবেন সর্বোচ্চ ৫ জন।
৩.খ। মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
- মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় ফোরাম জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করবে।
- মহাবিদ্যালয়ের ৫জন শিক্ষক আহ্বায়ক কমিটি বা কার্যকরী কমিটির উপদেষ্টা থাকবেন।
- সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করবে।
- শিক্ষা প্রতিষ্ঠানের দেশ টিভি ফোরাম বছরে কমপক্ষে তিনবার সব কার্যকরী ও সাধারণ
- সব কমিটির তালিকা দেশ টিভির প্রধান কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাতে হবে।
৩. গ। এলাকা বা অঞ্চলভিত্তিক দর্শক ফোরামের কার্যাবলী
- জাতীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা অনুযায়ী এলাকাভিত্তিক দেশ টিভি ফোরাম তাদের কার্যক্রম পরিচালনা করবে।
- কার্যকরী কমিটি প্রতিমাসে অন্তত একটি সভায় মিলিত হবে।
৩. ঘ। কার্যকরী সভা
- কার্যকরী কমিটির সভা ১৫ দিনে একবার অনুষ্ঠিত হবে।
- মাসিক সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক প্রতি মাসের কার্যক্র তুলে ধরবেন।
- সভার আলোচ্যসূচী অন্তত ৫দিন আগে সদস্যদের জানাতে হবে।
- সভায় কমিটির এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলে কোরাম হিসেবে বিবেচনা করা হবে।
- সভার সব সিদ্ধান্ত খাতায় লিপিবদ্ধ করতে হবে। সভায় উপস্থিত সদস্যদের তালিকা করে স্বাক্ষর নিতে হবে।
সভাপতি
- সভাপতি পদাধিকার বলে সংগঠনের সব সভায় সভাপতিত্ব করবেন।
- সভাপতি জাতীয় পরিচালনা পর্ষদের কাছে দায়বদ্ধ থাকবেন।
- সভাপতি সংগঠনের গঠনতন্ত্রের প্রতিটি ধারার যথাযথ প্রয়োগ নিশ্চিত করবেন।
- সভাপতি সভা আহ্বানের জন্য সাধারণ সম্পাদককে বলবেন।
- আলোচ্যসূচী অনুযায়ী বা উত্থাপিত কোন বিষয়ে সভাপতি সবার মতামত শুনবেন এবং শেষে তাঁর বক্তব্যেও মাধ্যমে বিষয়টির সারসংক্ষেপ করবেন। প্রয়োজনে ভোটের মাধ্যমে বিষয়টির সমাধান হতে পারে।
- সভাপতি সাধারণভাবে ভোটদানে অধিকারী হবেন না, তবে অচলাবস্থা নিরসনে নির্ধারনী ভোট দিতে পারেন।
সাধারণ সম্পাদক
- সভাপতির পরামর্শক্রমে সাধারণ সম্পাদক সভা আহ্বান করবেন। সভা ও অনুষ্ঠান সঞ্চালনা করবেন। *সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে যুগ্ম সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক এ দায়িত্ব পালন করবেন।
- সংগঠনের দৈনন্দিন কার্যক্রমের জন্য সাধারণ সম্পাদক দায়ী থাকবেন।
- জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাতীয় কমিটির সভা এবং অন্যান্য দেশ টিভি ফোরামের সাধারণ সম্পাদক কমিটির সভায় সংগঠনের কার্যাবলী সম্বন্ধে প্রতিবেদন পেশ করবেন।
- সাধারণ সম্পাদক বিভিন সদস্যদের কাজের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক
- সাধারণ সম্পাদকের সব কাজে সহযোগিতা করবেন।
- সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সাধারণ সম্পাদরে সব দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হবে।
অর্থ সম্পাদক
- অর্থ সম্পাদক সদস্যদের চাঁদা ও আর্থিক অনুদান সংগ্রহ করবেন।
- অর্থ সম্পাদক সংগঠনের যাবতীয় আয় ব্যয়ের হিসাব রক্ষা ও প্রদান করবেন।
- অর্থ সম্পাদক তহবিল সংগ্রহের পরিকল্পনা করবেন এবং তা বাস্তবায়নে ভুমিকা রাখবেন।
সাংগঠনিক সম্পাদক
- সাংগঠনিক সম্পাদক তাঁর কাজের সুবিধার্থে সদস্যদের কাছ থেকে সাহায্য নেবেন।
- সাংগঠনিক সম্পাদক কার্যকরী কমিটির সভায় কার্যক্রমের প্রতিবেদন পেশ করবেন।
সদস্য
- কমিটি-বহির্ভুত নতুন-পুরনো সব দর্শক সদস্য হিসেবে গণ্য হবেন।
- কার্যকরী পর্ষদের অর্পিত সব দায়িত্ব বাস্তবায়নে সদস্যরা সচেষ্ট থাকবেন।
জাতীয় পরিচালনা পর্ষদ
৪.ক। জাতীয় সম্মেলন
- প্রতি দুই বছর অন্তর সব দেশ টিভি ফোরামের সদস্যদরে নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
- জাতীয় সম্মেলনে পরবর্তী দুই বছরের জন্য জাতীয় পরিচালনা পর্ষদ গঠিত হবে।
- সম্মেলনে আগের জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক কার্যক্রমের প্রতিবেদন পেশ করবেন।
- সম্মেলনে আগামী দুই বছরের কার্যক্রম নির্ধারণ করা হবে।
৪.খ। জাতীয় পরিষদের কাঠামো
- জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে সর্বোচ্চ ৩১
জাতীয় পর্ষদের পদবিন্যাস
| ক্রমিক | পদবি | সংখ্যা |
|---|---|---|
| ১ | উপদেষ্টা | ৭ জন |
| ২ | সভাপতি | ১ জন |
| ৩ | সহসভাপতি | ২ জন |
| ৪ | সাধারণ সম্পাদক | ১ জন |
| ৫ | যুগ্ম সাধারণ সম্পাদক | ২ জন |
| ৬ | সাংগঠনিক সম্পাদক | ১ জন |
| ৭ | নারী বিষয়ক সম্পাদক | ১ জন |
| ৮ | পাঠচক্র সম্পাদক | ১ জন |
| ৯ | তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক | ১ জন |
| ১০ | যোগাযোগ সম্পাদক | ১ জন |
| ১১ | প্রচার সম্পাদক | ১ জন |
| ১২ | মানব সম্পদ বিষয়ক সম্পাদক | ১ জন |
| ১৩ | দপ্তর সম্পাদক | ১ জন |
| ১৪ | সাহিত্য সম্পাদক | ১ জন |
| ১৫ | পাঠাগার সম্পাদক | ১ জন |
| ১৬ | প্রশিক্ষণ সম্পাদক | ১ জন |
| ১৭ | অর্থ সম্পাদক | ১ জন |
| ১৮ | সমাজ কল্যাণ সম্পাদক | ১ জন |
| ১৯ | পরিবেশ সম্পাদক | ১ জন |
| ২০ | ক্রীড়া সম্পাদক | ১ জন |
| ২১ | অনুষ্ঠান সম্পাদক | ১ জন |
| ২২ | বিজ্ঞান বিষয়ক সম্পাদক | ১ জন |
| ২৩ | দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক | ১ জন |
- জাতীয় পরিচালনা পর্ষদ সংগঠনের চ‚ড়ান্ত নীতি নির্ধারক এবং সংগঠনের গঠনতন্ত্র সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতার অধিকারী।
- জাতীয় পরিচালন পর্ষদ জাতীয় সম্মেলনে গৃৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন ও তদারক করবে।
- প্রতিটি দেশ টিভি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে জাতীয় পর্ষদের সদস্য বলে গণ্য হবে।
- জাতীয় পরিচালনা পর্ষদ যেকোন সময় যেকোন দর্শক ফোরামের সদস্যকে জাতীয় পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।
- জাতীয় পরিচালনা পর্ষদকে অন্তত দুই মাসে একটি সভা করতে হবে।
- জাতীয় পরিচালন পর্ষদের কোন উপযুক্ত কারণ ছাড়া পরপর চারটি সভায় অনুপস্থিত থাকলে জাতীয় পর্ষদ তাঁর পদ শুন্য বলে ঘোষণা করতে পারবে এবং শুন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
- সভায় এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ন বলে বিবেচিত হবে।
- সভায় যেকোন সিদ্ধান্ত ভোটের মাধ্যমে গৃহীত হবে।
- সভাপতি ও সাধারণ সম্পাদক পরপর দুইবারের বেশি একই পদে নির্বাচিত হতে পারবে না।
জাতীয় পরিচালনা পর্ষদের করনীয়
- সারাদেশে দেশ টিভি ফোরামের সার্বিক তত্বাবধান।
- নিয়মিত সাংগঠনিক সফরের আয়োজন। সারাদেশে ফোরামের সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে কর্মশালার আয়োজন।
- দর্শক ফোরামের জন্য দীর্ঘমেয়াদী তহবিল গঠন করা। ফোরামের অনুষ্ঠানের জন্য অর্থসংস্থানের জন্য স্পন্সর ও বিজ্ঞাপন সংগ্রহ।
- ফোরামের সব আর্থিক লেনদেনের হিসাব রাখা। সভায় নিয়মিত আর্থিক হিসাব পেশ করা। নিয়মিত জাতীয় কমিটির প্রকাশনা করা।
- দেশ টিভি ফোরামের ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল সচল রাখা।
- সব অনুষ্ঠানের তথ্য, ছবি ও ভিডিও সংরক্ষন করা।
- বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে দর্শক ফোরামের কার্যক্রম নির্ধারণ করা।
- বিভিন্ন বিষয়ে সমাজ সচেতমূলক কার্যক্রম পরিচালন করা।
জাতীয় পরিষদের বিভিন্ন পদের দায়িত্ব
সহসভাপতি
- সহ-সভাপতি সব কাজে সভাপতিকে সহযোগিতা করবেন।
- সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন।
সাধারণ সম্পাদক
- সভাপতির পরামর্শক্রমে সাধারণ সম্পাদক সভা আহ্বান করবেন। সভা ও অনুষ্ঠান সঞ্চালনা করবেন।
- সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে যুগ্ম সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক এ দায়িত্ব পালন করবেন।
- সংগঠনের দৈনন্দিন কার্যক্রমের জন্য সাধারণ সম্পাদক দায়ী থাকবেন।
- জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাতীয় কমিটির সভা এবং অন্যান্য দর্শক ফোরামের সাধারণ সম্পাদক কমিটির সভায় সংগঠনের কার্যাবলী সম্বন্ধে প্রতিবেদন পেশ করবেন।
- সাধারণ সম্পাদক বিভিন সদস্যদের কাজের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক
- সাধারণ সম্পাদকের সব কাজে সহযোগিতা করবেন।
- সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সাধারণ সম্পাদরে সব দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হবে।
অর্থ সম্পাদক
- অর্থ সম্পাদক সদস্যদের চাঁদা ও আর্থিক অনুদান সংগ্রহ করবেন।
- অর্থ সম্পাদক সংগঠনের যাবতীয় আয় ব্যয়ের হিসাব রক্ষা ও প্রদান করবেন।
- অর্থ সম্পাদক তহবিল সংগ্রহের পরিকল্পনা করবেন এবং তা বাস্তবায়নে ভুমিকা রাখবেন।
সাংগঠনিক সম্পাদক
- সাংগঠনিক সম্পাদক তাঁর কাজের সুবিধার্থে সদস্যদের কাছ থেকে সাহায্য নেবেন।
- সাংগঠনিক সম্পাদক কার্যকরী কমিটির সভায় কার্যক্রমের প্রতিবেদন পেশ করবেন।
সদস্য
- কমিটি-বহির্ভুত নতুন-পুরনো সব দর্শক সদস্য হিসেবে গণ্য হবেন।
- কার্যকরী পর্ষদের অর্পিত সব দায়িত্ব বাস্তবায়নে সদস্যরা সচেষ্ট থাকবেন।
আমি দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী হয়ে দেশ টিভির দর্শক ফোরামের সদস্য হওয়ার আবেদন করছি। আমি আরো অঙ্গীকার করছি, রাষ্ট্র ও সমাজ বিরোধী আইনশৃঙ্খলা পরিপন্থি কোনো কাজের সঙ্গে জড়িত নই।