LogoSVG logo of Desh Television

লাইভ টিভি
দেশ ক্যারিয়ারদেশ ফোরাম
Desh Forum
  • সর্বশেষ
  • জাতীয়
  • বিশ্ব
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • বিজ্ঞান ও আইটি
অনুসন্ধান
সর্বশেষজাতীয়বিশ্বরাজনীতিঅর্থ ও বাণিজ্যরাজধানীসারাদেশবিনোদনখেলাপ্রবাসবিজ্ঞান ও আইটিলাইফস্টাইলমতামতশিক্ষাচাকরীস্বাস্থ্যঅপরাধআইন ও বিচারসোশ্যাল মিডিয়াআবহাওয়ারাশিফলবিবিধসাহিত্য ও সংস্কৃতিধর্মজাতীয় সংসদ নির্বাচনক্যারিয়ারবাছাইকৃত

LogoSVG logo of Desh Television

সম্পাদক: সম্পাদকের নাম

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২

ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১

মেইল: [email protected]

দেশ টিভি'র মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

Desh Tv App PlayStoreDesh Tv App PlayStore
আমাদের জানুনশর্তাবলীগোপনীয়তার নীতিযোগাযোগবাংলা কনভার্টারসোশ্যাল মিডিয়া

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ -২০২৬

Advertisement

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০ অবরোধ

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০ অবরোধ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ জনতা।
২২ মে ২০২৬
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

শুক্রবার (২২ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
২২ মে ২০২৬
বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

যানবাহনে বিআরটিএর দেওয়া নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১২ মে ২০২৬
রাজধানীতে ফোম কারখানায় আগুন

রাজধানীতে ফোম কারখানায় আগুন

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
০৮ মে ২০২৬

Google AD

রাজধানী থেকে আরও

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

প্রতিদিন কেনাকাটার প্রয়োজনে আমাদের কোথাও না কোথাও যেতে হয়। তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেয়া জরুরি। তা হলে বিড়ম্বনায় পড়তে হয় না।
০৪ মে ২০২৬
সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার ঘটনায় মামলা

শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেছে তার পরিবার।
৩০ এপ্রিল ২০২৬
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার ঘটনায় মামলা

পরীক্ষায় ফিরল সেই কড়াকড়ি রূপ, জানালা দিয়ে হল পর্যবেক্ষণ করলেন শিক্ষামন্ত্রী

নকলের বিরুদ্ধে আপসহীন সেই চিরচেনা মেজাজে আবারও ধরা দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ-উপাধ্যক্ষ) নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি যেন ফিরে গেলেন তার সেই পুরোনো ‘নকলবিরোধী’ অ্যাকশন মুডে।
১৯ এপ্রিল ২০২৬
পরীক্ষায় ফিরল সেই কড়াকড়ি রূপ, জানালা দিয়ে হল পর্যবেক্ষণ করলেন শিক্ষামন্ত্রী

লম্বু আসাদুল হত্যা পূর্ব শত্রুতা-আর্থিক লেনদেনকে কেন্দ্র করে: পুলিশ

তেজগাঁও বিভাগের পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেছেন, রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে (২৮) হত্যা করা হয়েছে পূর্ব শত্রুতা ও আর্থিক লেনদেনের জেরে। এই দুই কারণে পরিচিতরাই তাকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনায় জড়িত ৪ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তারা হলেন- আকতার হোসেন (৪৫), মো. মুন্না (২৪), মিরাজ ফকির (২২) ও নয়ন ওরফে খোকন (২৪)। তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি মোটরসাইকেল। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ সব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। ব্রিফিংয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ড হওয়ার পর আমরা প্রথমে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করি। প্রথমে আমরা মোহাম্মদপুর ও আশাপাশের এলাকায় অভিযান চালাই। পরে কেরানীগঞ্জ থেকে আমরা এই হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৪ জনকে আটক করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আলামত হিসেবে একটি মোটরসাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার জব্দ করা হয়। হত্যাকাণ্ডের কারণ হিসেবে তিনি বলেন, নিহত আসাদুল ও গ্রেপ্তার হওয়া আকতারের মধ্যে বেশ কিছুদিন আগে একটি মারামারির ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে আসাদুলকে আসামি করে একটি মামলা করে আকতার। সেই মামলার আসাদুল পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং জেলেও যায়। কিছুদিন আগে আসাদুল জামিনে বের হয়ে আসে। এছাড়া আকতার ও আসাদুলের টাকা-পয়সা সংক্রান্ত একটি বিরোধও রয়েছে। এই দুটি কারণে আকতার প্রতিশোধ নিতে আসাদুলকে তারই বন্ধুদের সহায়তায় মধ্যরাতে ডেকে এনে ছুরিকাঘাত এবং ইট দিয়ে আঘাত করে হত্যা করে। গ্রেপ্তার হওয়া চারজনের বাইরেও আমরা আরও কয়েকজনের নাম পেয়েছি। তাদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। এই ঘটনায় নিহতে চাচাতো বোন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। সেই মামলায় গ্রেপ্তার হওয়াদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আমরা আদালতে রিমান্ডের আবেদন করবো। গ্রেপ্তার হওয়া আসামি এবং নিহত ব্যক্তির নামে একাধিক মামলা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত নিহত আসাদুলের নামে ৬টি মামলা পেয়েছি। এর মধ্যে ৪টি মাদক মামলা, একটি অন্য ধারার মামলা, অন্যটি দ্রুত বিচার আইনের মামলা। গ্রেপ্তার হওয়া মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের ৭টি, মিরাজের বিরুদ্ধে একটি ও নয়নের বিরুদ্ধে দুটি মামলা পেয়েছি। আকতারের বিরুদ্ধে আমরা এখনো কোনো মামলা পাইনি। মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে আসছে না কেন জানতে চাইলে ডিসি বলেন, তেজগাঁও ডিভিশনের ছয়টি থানার মধ্যে মোহাম্মদপুর থানা বড়। এখানে প্রতিদিনই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রায়েরবাজার, বসিলা, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এসব এলাকায় নিয়মিত অভিযান চলে এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনায় দেখা গেছে বাইরে থেকে কিছু সন্ত্রাসী এসে অপরাধ করে আবার চলে গেছে এবং অন্যত্র আশ্রয় নিয়েছে। এজন্যই আমরা ঢাকার বাইরে থেকে তাদের গ্রেপ্তার করেছি। আমরা চেকপোস্ট জোরদার করব এবং চলমান অভিযান আরও শক্তিশালী করব, যাতে বাইরে থেকে এসে কেউ অপরাধ করতে না পারে এবং মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে থাকে। গ্রেপ্তার হওয়াদের রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা আকতারের রাজনৈতিক পরিচয় পেয়েছি। সেটি আমরা যাচাই-বাছাই করছি। এর আগে ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকার সাদেক খানের ইটখোলা সংলগ্ন রাস্তায় আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার কালনা এলাকার জলিল সর্দারের ছেলে। পরিবার নিয়ে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন। এই ঘটনায় পুলিশের বাইরে র‍্যাব-২ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, আসাদুল ইসলাম ও মো. শাওন। তাদের মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। কে পুলিশ
১৯ এপ্রিল ২০২৬
লম্বু আসাদুল হত্যা পূর্ব শত্রুতা-আর্থিক লেনদেনকে কেন্দ্র করে: পুলিশ

রাজধানীর যেসব এলাকায় মার্কেট আজ বন্ধ

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। কিন্তু কোথাও গিয়ে দেখলেন, সেখানকার সব মার্কেট ও দোকানপাট বন্ধ। তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট, সেই সঙ্গে মনও খারাপ হবে।
০৮ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর যেসব এলাকায় মার্কেট আজ বন্ধ

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯ জন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২–এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গুলশান, ক্যান্টনমেন্ট, ডেমরা, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও, হাজারীবাগ, আদাবর, বংশাল, যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
০৭ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯ জন

চুরির মামলায় গৃহকর্মী গ্রেপ্তার, সাতক্ষীরায় মিলল স্বর্ণ-রুপা

রাজধানীর আদাবরে বাসার মালিকের স্বর্ণ ও রুপা চুরির ঘটনায় গৃহকর্মী রেহানা পারভীন ওরফে রিনাকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার পৈতৃক বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে চুরি যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
০৭ ফেব্রুয়ারি ২০২৬
চুরির মামলায় গৃহকর্মী গ্রেপ্তার, সাতক্ষীরায় মিলল স্বর্ণ-রুপা

মোহাম্মদপুরে কৃষি মার্কেট এলাকা থেকে অস্ত্রধারী চাঁদাবাজ আটক

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ মো. জাহিরুল ইসলাম (৪৪) নামে এক অস্ত্রধারী চাঁদাবাজকে আটক করা হয়েছে।
০৭ ফেব্রুয়ারি ২০২৬
মোহাম্মদপুরে কৃষি মার্কেট এলাকা থেকে অস্ত্রধারী চাঁদাবাজ আটক

ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আবার শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

ফের পুলিশ ও ইনকিলাব মঞ্চের সংঘর্ষ

রাজধানীর শাহবাগ মোড়ে আবারও পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ফের পুলিশ ও ইনকিলাব মঞ্চের সংঘর্ষ
আরও দেখুন

Google AD