Logo
SVG logo of Desh Television
লাইভ টিভি
দেশ ক্যারিয়ার
দেশ ফোরাম
সর্বশেষ
জাতীয়
বিশ্ব
রাজনীতি
অর্থ ও বাণিজ্য
রাজধানী
সারাদেশ
বিনোদন
খেলা
প্রবাস
বিজ্ঞান ও আইটি
অনুসন্ধান
Advertisement
অপরাধ
কাস্টমস কর্মকর্তার হত্যা সম্পর্কে যে বর্ণনা দিলো র্যাব
লম্বু আসাদুল হত্যা পূর্ব শত্রুতা-আর্থিক লেনদেনকে কেন্দ্র করে: পুলিশ
তেজগাঁও বিভাগের পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেছেন, রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে (২৮) হত্যা করা হয়েছে পূর্ব শত্রুতা ও আর্থিক লেনদেনের জেরে। এই দুই কারণে পরিচিতরাই তাকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনায় জড়িত ৪ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তারা হলেন- আকতার হোসেন (৪৫), মো. মুন্না (২৪), মিরাজ ফকির (২২) ও নয়ন ওরফে খোকন (২৪)। তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি মোটরসাইকেল। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ সব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। ব্রিফিংয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ড হওয়ার পর আমরা প্রথমে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করি। প্রথমে আমরা মোহাম্মদপুর ও আশাপাশের এলাকায় অভিযান চালাই। পরে কেরানীগঞ্জ থেকে আমরা এই হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৪ জনকে আটক করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আলামত হিসেবে একটি মোটরসাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার জব্দ করা হয়। হত্যাকাণ্ডের কারণ হিসেবে তিনি বলেন, নিহত আসাদুল ও গ্রেপ্তার হওয়া আকতারের মধ্যে বেশ কিছুদিন আগে একটি মারামারির ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে আসাদুলকে আসামি করে একটি মামলা করে আকতার। সেই মামলার আসাদুল পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং জেলেও যায়। কিছুদিন আগে আসাদুল জামিনে বের হয়ে আসে। এছাড়া আকতার ও আসাদুলের টাকা-পয়সা সংক্রান্ত একটি বিরোধও রয়েছে। এই দুটি কারণে আকতার প্রতিশোধ নিতে আসাদুলকে তারই বন্ধুদের সহায়তায় মধ্যরাতে ডেকে এনে ছুরিকাঘাত এবং ইট দিয়ে আঘাত করে হত্যা করে। গ্রেপ্তার হওয়া চারজনের বাইরেও আমরা আরও কয়েকজনের নাম পেয়েছি। তাদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। এই ঘটনায় নিহতে চাচাতো বোন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। সেই মামলায় গ্রেপ্তার হওয়াদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আমরা আদালতে রিমান্ডের আবেদন করবো। গ্রেপ্তার হওয়া আসামি এবং নিহত ব্যক্তির নামে একাধিক মামলা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত নিহত আসাদুলের নামে ৬টি মামলা পেয়েছি। এর মধ্যে ৪টি মাদক মামলা, একটি অন্য ধারার মামলা, অন্যটি দ্রুত বিচার আইনের মামলা। গ্রেপ্তার হওয়া মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের ৭টি, মিরাজের বিরুদ্ধে একটি ও নয়নের বিরুদ্ধে দুটি মামলা পেয়েছি। আকতারের বিরুদ্ধে আমরা এখনো কোনো মামলা পাইনি। মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে আসছে না কেন জানতে চাইলে ডিসি বলেন, তেজগাঁও ডিভিশনের ছয়টি থানার মধ্যে মোহাম্মদপুর থানা বড়। এখানে প্রতিদিনই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রায়েরবাজার, বসিলা, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এসব এলাকায় নিয়মিত অভিযান চলে এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনায় দেখা গেছে বাইরে থেকে কিছু সন্ত্রাসী এসে অপরাধ করে আবার চলে গেছে এবং অন্যত্র আশ্রয় নিয়েছে। এজন্যই আমরা ঢাকার বাইরে থেকে তাদের গ্রেপ্তার করেছি। আমরা চেকপোস্ট জোরদার করব এবং চলমান অভিযান আরও শক্তিশালী করব, যাতে বাইরে থেকে এসে কেউ অপরাধ করতে না পারে এবং মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে থাকে। গ্রেপ্তার হওয়াদের রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা আকতারের রাজনৈতিক পরিচয় পেয়েছি। সেটি আমরা যাচাই-বাছাই করছি। এর আগে ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকার সাদেক খানের ইটখোলা সংলগ্ন রাস্তায় আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার কালনা এলাকার জলিল সর্দারের ছেলে। পরিবার নিয়ে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন। এই ঘটনায় পুলিশের বাইরে র্যাব-২ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, আসাদুল ইসলাম ও মো. শাওন। তাদের মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২। কে পুলিশ
১৯ এপ্রিল ২০২৬
হানি ট্র্যাপে ফেলে মোবাইল চোরকে যেভাবে আটক করল পুলিশ
‘চোরের দশ দিন তো গৃহস্থের একদিন’ গ্রামবাংলার সেই পুরোনো প্রবাদটিই যেন হুবহু ফলে গেল বরিশালের জাহিদুর রহমানের জীবনে। ভেবেছিলেন মাসখানেক আগে মোবাইল চুরি করে পার পেয়ে গেছেন। কিন্তু শেষরক্ষা হলো না। ভুক্তভোগীর পাতা ‘প্রেমের ফাঁদে’ পা দিয়ে সোজা শ্রীঘরে যেতে হলো তাকে।
০৭ ফেব্রুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩১ জন গ্রেপ্তার
০৬ ফেব্রুয়ারি ২০২৬
মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক প্রধান আসামি শাওনসহ (২৩) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
০৫ ফেব্রুয়ারি ২০২৬
Google AD
অপরাধ থেকে আরও
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
০৪ ফেব্রুয়ারি ২০২৬
গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডির পদ হারালেন সাফিকুর
০৩ ফেব্রুয়ারি ২০২৬
জননিরাপত্তা নিশ্চিতে সেনা অভিযান, গ্রেপ্তার ৫০৪
যৌথ বাহিনীর অভিযানে সাত দিনে ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
৩০ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, যে ব্যবস্থা নেওয়া হলো
চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে দুদকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত মো. কামাল হোসেনকে।
২৮ জানুয়ারি ২০২৬
নয়াপল্টনে শিশু নির্যাতনের ঘটনায় স্কুল ব্যবস্থাপকের চারদিনের রিমান্ড
রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমিতে চার বছর বয়সী একটি শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার স্কুল ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়ার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৭ জানুয়ারি ২০২৬
৩ বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সনদ জালিয়াতি করে চাকরি নেওয়ায় বিসিএস ৩৮ ব্যাচের দুজন ও ৪১ ব্যাচের একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৭ জানুয়ারি ২০২৬
শাজাহান খানের ছেলে গ্রেপ্তার
জুলাই আন্দোলনে রাজধানীর আফতাবনগরে আল আমিন হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২৬ জানুয়ারি ২০২৬
দুদকের জালে জবির সাবেক ভিসি মীজানুর রহমান
এবার দুদকের জালে ফাঁসলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।
২৬ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
২৫ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, আরেক শুটার গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বির (৪৪) হত্যা মামলায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ জানুয়ারি ২০২৬
আরও দেখুন
Google AD