Logo
SVG logo of Desh Television
লাইভ টিভি
দেশ ক্যারিয়ার
দেশ ফোরাম
সর্বশেষ
জাতীয়
বিশ্ব
রাজনীতি
অর্থ ও বাণিজ্য
রাজধানী
সারাদেশ
বিনোদন
খেলা
প্রবাস
বিজ্ঞান ও আইটি
অনুসন্ধান
ইরান সংক্রান্ত সকল খবর - Desh Television Online | আজকের ও সর্বশেষ খবর | Latest Bangladesh News
Advertisement
ইরান
পদত্যাগ করেননি ইরানের প্রেসিডেন্ট
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুজব নাকচ করে দিয়েছে।
০১ জুন ২০২৬
ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইতিবাচক বলছে ইরান
ওমানে মধ্যস্থতার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনাকে ‘ইতিবাচক’ বলে আখ্যা দিয়েছে তেহরান। তবে এই বৈঠক ক্রমবর্ধমান সামরিক সংঘাতের আশঙ্কা দূর করার কোনো স্পষ্ট পথনকশা দিতে পারেনি।
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। শুক্রবার সই করা ওই আদেশে নির্দিষ্ট কোনো শুল্কহার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে ২৫ শতাংশের কথা বলা হয়েছে।
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ওমানে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ‘ভালো শুরু’ বলে মন্তব্য তেহরানের
যুক্তরাষ্ট্র ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ওমানের রাজধানী মাসকাটে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা যখন বাড়ছে, সেই প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, প্রতিনিধিদলগুলো নিজ নিজ রাজধানীতে ফিরে পরামর্শ করবে, তবে এই বৈঠককে তিনি ‘ভালো শুরু’ হিসেবে আখ্যা দিয়েছেন।
০৬ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার স্থান ওমানে সরিয়ে নিতে সম্মত ওয়াশিংটন
যুক্তরাষ্ট্র ইরানের অনুরোধে তুরস্কের পরিবর্তে ওমানে আসন্ন আলোচনার স্থান সরাতে সম্মত হয়েছে বলে জানিয়েছে অ্যাক্সিওস। একটি আরব সূত্রের বরাতে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যমটি।
০৪ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার স্থান বদলাতে চায় ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি সপ্তাহের আলোচনার স্থান তুরস্কের ইস্তাম্বুলের বদলে ওমানে করতে চায় ইরান এবং আলোচনার পরিধি কেবল পারমাণবিক ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনায় সীমিত রাখতে চায় বলে মঙ্গলবার এক আঞ্চলিক সূত্র জানিয়েছে। সূত্রটি বলেছে, এই দাবি ইতিমধ্যেই নাজুক কূটনৈতিক উদ্যোগকে আরও জটিল করে তুলেছে।
০৪ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন যুদ্ধজাহাজের দিকে এগোনো ইরানি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আরব সাগরে তাদের একটি বিমানবাহী রণতরীর দিকে ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা একটি এফ–৩৫সি স্টেলথ যুদ্ধবিমান ‘আত্মরক্ষার’ অংশ হিসেবে ড্রোনটি ধ্বংস করে বলে ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন।
০৪ ফেব্রুয়ারি ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তি করার আহ্বান জানালো সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ইরান ও যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, পারমাণবিক বিষয় নিয়ে চলমান উত্তেজনা কমাতে এবং দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে দুই দেশকে সরাসরি আলোচনায় বসতে হবে। আরব আমিরাতের উপদেষ্টা আনওয়ার গারগাশ বলেন, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের প্রয়োজন নেই।
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের সীমানা থেকে দূরে সরে গেল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী
যুক্তরাষ্ট্র তার নৌবাহিনীর আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় স্থানান্তর করেছে। ইরানভিত্তিক সংবাদ সংস্থা ডব্লিউএএনএ-এর সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সূত্রের মতে, বহরটিতে একাধিক ডেস্ট্রয়ার এবং একটি সহায়ক সাবমেরিন রয়েছে এবং বর্তমানে এটি ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন।
০৩ ফেব্রুয়ারি ২০২৬
আগামী শুক্রবার তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা
তুরস্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। দেশ দুটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে এই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে যে কারণে হামলা চালাতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন খামেনি
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মতে, যুক্তরাষ্ট্র ইরানের বিপুল পরিমাণ তেল ও গ্যাস সম্পদ গ্রাস করতে চায়।
০২ ফেব্রুয়ারি ২০২৬
যুদ্ধের তাগিদ থাকলেও আলোচনার আশা অব্যাহত: আব্বাস আরাঘচি
মার্কিন বাহিনী আঘাতের প্রস্তুতি নেওয়া সত্ত্বেও, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার সিএনএনের কাছে জানিয়েছেন যে, তিনি “নিশ্চিত যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে সক্ষম হব” তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে।
০১ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র হামলা করলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ শুরু করে, তা সমগ্র অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র নিকটবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।
০১ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর পরামর্শ সৌদি আরবের
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব—এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
০১ ফেব্রুয়ারি ২০২৬
সপ্তাহের ব্যবধানে ইরানের একই প্রদেশে তৃতীয় ভূমিকম্প
সপ্তাহের ব্যবধানে ফের ইরানের দক্ষিণাঞ্চলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
০১ ফেব্রুয়ারি ২০২৬
চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দুই পরাশক্তির সঙ্গে যৌথভাবে নৌ মহড়া চালাবে ইরান। ফেব্রুয়ারির মাঝামাঝিতে সেই মহড়ায় ইরানের সঙ্গে যুক্ত হবে যুক্তরাষ্ট্রের দুই চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়া।
০১ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রকে ইরানে বড় আকারে হামলার দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধিকে ঘিরে বিশ্বজুড়ে জল্পনা-কল্পনা চলছে, সেই মহুর্তে ইসরায়েল অস্বাভাবিকভাবে নীরব ভূমিকা পালন করছে।
০১ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের উপকূলীয় শহর বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
৩১ জানুয়ারি ২০২৬
মস্কোয় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মোস্কোয় ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধান আলি লারিজানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, আলি লারিজানি রাশিয়ায় সফরে রয়েছেন এবং তাকে ক্রেমলিনে স্বাগত জানানো হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৬
ইরানকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাব যে কারণে এবার ভিন্ন হতে পারে
ইরানের জলসীমার কাছাকাছি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত এলাকায় ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও স্পষ্ট করেছে।
৩১ জানুয়ারি ২০২৬
আরও দেখুন